পটিয়ায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি
চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বসতবাড়িতে আবারও চুরির ঘটনা ঘটেছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই বাড়িতে দ্বিতীয়বার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন নজরুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নজরুল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে চট্টগ্রাম শহরে বসবাস করেন। পটিয়ার বাড়িটিতে কেয়ারটেকার মো. লিটন থাকতেন। তিনি অসুস্থ থাকায় কয়েকদিন ধরে সাবেক এমপির ভাগনে আজাদ সেখানে অবস্থান করছিলেন। তবে মঙ্গলবার রাতে আজাদ বাড়িতে না থাকায় সেই সুযোগে চোরেরা বাড়িতে প্রবেশ করে।
সাবেক এমপি নজরুল ইসলামের ভাগনে সাইফুল ইসলাম বলেন, চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারিসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করে। পরে আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএসের ব্যাটারি, পিতলের দামি সরঞ্জাম, জামাকাপড়সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। বাড়িতে সংরক্ষিত পুরোনো স্মৃতিচিহ্নও চুরি হয়েছে বলে জানান তিনি।
পরিবারের সদস্য বোরহান উদ্দীন জানান, এর আগে প্রায় ১৫ দিন আগেও একই ঘরে চুরির ঘটনা ঘটেছিল। এবারও তালা ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে। অল্প সময়ের ব্যবধানে একই বাড়িতে পরপর দুইবার চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাবেক এমপি নজরুল ইসলামের বাড়িতে চুরির বিষয়টি তিনি জেনেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ