ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২৬ বিকাল ৫:৩২

কুড়িগ্রামের উলিপুরে সার মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীর জরিমানা ও সার জব্দ করা হয়েছে। 
    ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বসার বাজারে  নিয়মিত সার তদারকির সময় দলদলিয়া ইউনিয়নের রহিম বকসের পুত্র আব্দুর রউফের দোকানে ৪০ বস্তা সার মজুদ করা অবস্থায় পাওয়া যায়। উক্ত অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১২(১) ধারা লঙ্ঘনে উক্ত আইনের ১২(৩) ধারায় ১০ হাজার  টাকা জরিমানা করা হয় এবং উক্ত ৪০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে ছিলো এমওপি ৩৮ বস্তা ও টিএসসি ৮ বস্তা। এ সময় উপজেলা কৃষি অফিসার সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। জব্দকৃত সার কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রয় করে তাকে বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা করার জন্য বলা হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার