বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাঘিয়ার বিলে অভিযান চালিয়ে ৪৯টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। জব্দ করা জালের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২৫০ মিটার। বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বুধবার পাটগাতি ইউনিয়নের বাঘিয়ার বিলে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। সঙ্গে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় ও পুলিশের সদস্যরা।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, চায়না দুয়ারী জালের ফাঁস অত্যন্ত ছোট। ফলে এ জালে মাছের পাশাপাশি পোনা, ছোট মাছ ও বিভিন্ন জলজ প্রাণীও আটকা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হয় এবং জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়।
অভিযানে বিলের বিভিন্ন স্থান থেকে জালগুলো জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, নিষিদ্ধ জালে পোনা ও ছোট মাছ ধরা পড়ায় বিলে দেশীয় মাছের সংখ্যা কমছে। মাছের প্রজনন ও বংশবিস্তার স্বাভাবিক রাখতে তাঁরা নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ বলেছে, নিষিদ্ধ ও ক্ষতিকর জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে। দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য আইন মেনে চলার জন্য জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied