ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন


কালকিনি প্রতিনিধি  photo কালকিনি প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২৬ বিকাল ৫:৩৬
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ঘরের টিনের বেড়া উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের ইমাম গত পাঁচদিন ধরে অসুস্থতার কারণে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তিনি মসজিদে অবস্থান করছেন না। ইমামের থাকার ঘরের চাবি মোয়াজ্জেমসহ মসজিদ কমিটির কাছে রয়েছ বলে জানা যায়। তবে ঘরের ভেতরে কে বা কারা বোমা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। 
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ ও বোমা রাখার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার