ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২-৯-২০২৬ বিকাল ৬:০
ফরিদপুরের মধুখালীতে উপজেলার গাজনা পূর্নচন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের  সমন্বয়ে মতবিনিময়  সভা এবং  মা সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 
২ সেপ্টেম্বর ২০২৬খ্রি. বুধবার দুপুর ১২টায় গাজনা পূর্নচন্দ্র বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ ওহাব মোল্যার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিকের  সঞ্চালনায়  বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের  সমন্বয়ে মতবিনিময় সভা এবং  মা সমাবেশ প্রধান অতিথি হিসেবে  দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের  সভাপতি  । বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন। অন্যান্যের  মধ্যে  বক্তব্য রাখেন জেলা ক্রিয়া কর্মকর্তা আল আমিন খন্দকার,সিনিয়র শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান,ফরিদপুর চিনিকল আখচাষী কল্যান পরিষদের সাধারন সম্পাদক মোঃ রিজাউল  করিম ঝটু,স্থানীয় গণ্যমান্য হিসেবে দিলীপ কুমার আচার্য্য,পল্লী চিকিৎসক মোঃ আতিয়ার রহমান,প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পাচু গোপাল মন্ডল,অভিভাবক হিমাংসু কুমার সাহা ও মোঃ তালেব হোসেন মোল্যাসহ প্রমুখ। এ সময় অভিভাবক বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাসুদুর রহমান তার বক্তব্য বলেন, শৃঙ্খলা মানুষের জীবনের সাফল্যের চাবিকাঠি, পড়াশুনায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে পাশাপাশি, খেলাধুলা ও সংস্কৃতিতেও নৈপূণ্য দেখাতে হবে।সকল অভিভাবকদের তার সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করে তাদের সুশিক্ষায় শিক্ষা দিতে পরামর্শ দেন। 
সকলকে মাদক থেকে দূরে থাকতে ও শিক্ষার্থীদের  মোবাইল আসক্ত থেকে মুক্ত থাকতে এবং স্কুলে মোবাইল ব্যবহার না করার 

এমএসএম / এমএসএম

গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে পেকুয়ায় প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: জালিয়াতি ধরা পড়ে ৭ দিনের কারাদণ্ড

পত্নীতলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন

হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

আক্কেলপুরে ছাত্রদলের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান

চৌগাছায় স্বামীকে তালাক দেওয়ায় গৃহবধূর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ

বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০