ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২৬ বিকাল ৬:০

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাঁচবিবি উপজেলার শাইলট্টি বাজার থেকে বিন্নিপাড়া সড়কের বিন্নিপাড়া চারমাথা মোড় এলাকায় মাঠের মাঝখানে কাঁচা রাস্তার ওপর অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ তদন্তে নেমে বুধবার (২ সেপ্টেম্বর) কালাই থানাধীন মাত্রাই বাজারস্থ কুলি শ্রমিক অফিসের সামনে অভিযান চালিয়ে অটোভ্যানটি উদ্ধার করে। একই সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কালাই উপজেলার হিমাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬) এবং আঁওড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. হারুন ওরফে মোখলেস (৪৫), মৃত সাইদুল ইসলামের ছেলে মো. সুমন ইসলাম (৩০) ও মো. দেলদার হোসেনের ছেলে মো. শাহারুল ইসলাম (২৮)।
এ ঘটনায় পাঁচবিবি থানায় ৩৯৪ ধারায় মামলা হয়েছে। পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার