ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২-৯-২০২৬ বিকাল ৬:১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তীরনই নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে ডুবে দু'শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগদল এলাকার ওই নদী থেকে শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশুরা হলো- জগদল (নয়াবস্তি) গ্রামের আবুল কালামের ছেলে কাউসার আলী (৫) এবং একই গ্রামের জাহিদ হাসানের ছেলে এহসান (৪)। কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর সাত্তার এ তথ্য নিশ্চিত করেন। 

​পুলিশ ও পারিাবরিক সূত্রে জানা যায় ঘটনার দিন, দুপুরে শিশু দুটি পরিবারের লোকজনের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশে তীরনই নদীর পাড়ে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীতে পড়ে যায় এবং পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময়েও তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন নদী থেকে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। ততক্ষণে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

এ বিষয়ে রাণীশংকৈল ওসি আমানুল্লাহ আল বারী জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।​ পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। এবং বিষয়টি আইনি প্রক্রিয়াধীন আছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার