ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২-৯-২০২৬ বিকাল ৬:২

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পল্লীতে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে মোরেলগঞ্জ  উপজেলার শৈলখালী গ্রামে এই ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের বড় দুই ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। এলাকাবাসীর বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, বুধবার সকালে বৈরি আবহাওয়ার মধ্যে দুইভাই বিধান বাছাড় ও  মানিক বাছাড় ধানের ক্ষেতের আগাছা পরিস্কারের কাজ করছিলেন। মুষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হয়। ওই বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে মাঠে থাকা অন্য কৃষকরা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। এ খবর পেয়ে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনী প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত