স্ত্রীকে হাত-পা ও মুখে টেপ দিয়ে বেধে সৎ মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেছেন।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা। এর আগে বুধবার রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের (মালেক) এর ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা রিনা আক্তার (৩০)। তার প্রথম স্বামী প্রায় সাত বছর আগে দুই কন্যাসন্তানকে রেখে অন্যত্র চলে যান। পরে তিনি আজাহারুল ইসলাম ওরফে কাউছার (৬৬)-কে বিয়ে করেন। বর্তমানে দুই মেয়েকে নিয়ে ধামরাইয়ের কেলিয়া গ্রামে মালেকের ভাড়া বাড়িতে বসবাস করছিলেন তিনি।
এজাহারে অভিযোগ করা হয়, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তি কিশোরীর মাকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর রশি দিয়ে খাটের সঙ্গে হাত-পা বেঁধে রাখেন। পরে কিশোরীর কক্ষে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরদিন ভোরে বিষয়টি জানতে পেরে কিশোরী কান্নাকাটি করে তার মাকে ঘটনার বিস্তারিত জানায়। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি এর আগেও ওই কিশোরীকে একাধিকবার ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছেন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে বুধবার সন্ধ্যায় আটক করে মারধর করে। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’