পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বস্তিবাসী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ বিক্ষোভ করেন। সকাল থেকে হাজী মাজার বস্তি এলাকা থেকে বস্তিবাসীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিএরটি ফ্লাইওভারের ওপর টঙ্গী বাজার অংশে এসে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। বিক্ষোভে অংশ নেওয়া বস্তিবাসীরা অভিযোগ করেন, কয়েকজন মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। আন্দোলনকারীরা বলেন, প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের অভিযানকে তারা স্বাগত জানান। তবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরীহ ও সাধারণ বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের বর্তমান এলাকায় বসবাসের সুযোগ দেওয়ারও দাবি জানান তারা।
এ সময় বস্তিবাসীরা সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত মাদক কারবারিদের চিহ্নিত করে নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা। বিক্ষোভকারীরা ফ্লাইওভারের ওপর অবস্থান নেওয়ায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পুনর্বাসনের বিষয়ে আশ্বস্ত করে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। পরে মিন্টুর আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে প্রায় এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied