ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে গোয়ালঘরের তালা কেটে ৪ গরু চুরি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ১:৫১

সিরাজগঞ্জের রায়গঞ্জে গোয়ালঘরের তালা ও শিকল কেটে চারটি গরু চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চকমোহন বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল হান্নান খান (৬০) জানান, রাত ২টার দিকে গোয়ালঘর তালাবদ্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজের সময় গোয়ালঘরে গিয়ে দেখেন, শিকল কাটা ও দরজা খোলা। পরে ভেতরে থাকা চারটি গরু দেখতে পাননি।

চুরি যাওয়া গরুগুলোর মধ্যে লাল বাছুর ৬০ হাজার, কালো বাছুর ৬৫ হাজার, সাদা-কালো বাছুর ৬০ হাজার এবং ক্রস বকনা ৫৫ হাজার টাকা মূল্যের। সব মিলিয়ে গরুগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

রায়গঞ্জ থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ