ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

হুমকিতে জনস্বাস্থ্য ত্রিশালে অবৈধ সিসা তৈরির কারখানা কৃষি জমিতে


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ১:৫৪

ময়মনসিংহের ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেষে বৈলর ইউনিয়নের নামাপাড়া এলাকায় কৃষি জমিতে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অবৈধ কারখানা গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করছেন মালিক পক্ষ। এ কারখানা দুটি'র নির্গত ধোঁয়া আর রাসায়নিক পদার্থে বিপন্ন হচ্ছে পরিবেশের ভারসাম্য। হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা ইট ভাটার পাশে ফসলি জমি ভাড়া নিয়েছেন প্রভাবশালী আজাদ নামের জনৈক ব্যক্তি। অন্য দিকে বৈলর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে একই ভাবে ওখানে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে আগুনে পুড়িয়ে সিসা তৈরির কাজ করছেন প্রায় অর্ধশত শ্রমিক। তাদের মধ্যে কেউ পুরানো ব্যাটারির উপরের অংশ তুলে ফেলছেন, আবার কেউ ব্যাটারির ভেতর থেকে সিসা জাতীয় ধাতব পদার্থ বের করছে। রাতে অপর একটি শ্রমিকের দল সেগুলো মাটির গর্তে ফেলে পুড়িয়ে একটি ঘন পাত্রের রূপ দেয়। পরে সেই ঘন পাত্রগুলোকে বিভিন্ন বড় বড় ব্যাটারি তৈরি কারখানায় বিক্রয় করা হয়। এ কাজ করার সময় বাতাসে এসিডের তীব্র ঝাঁঝালো গন্ধ সৃষ্টি হচ্ছে।

এমন কর্মকান্ডে সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না মালিক কর্তৃপক্ষ। বৈধতার কোন প্রকার কাজপত্র ছাড়াই পরিবেশের বিপর্যয়, ফসল উৎপাদনে বিফল চেষ্টা করছেন স্থানীয় কৃষকরা। এ দিকে উপজেলার দুটি কারখানার নেই কোন ট্রেড লাইসেন্স, নেই উপজেলা প্রশাসন কিংবা পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র। কৃষি ও ঘনবসতিপূর্ণ এলাকায় এ কারখানা করার কোন বিধান না থাকলেও অদৃশ্য শক্তির বলে চালিয়ে যাচ্ছেন মালিক পক্ষ।

স্থানীয় বাসিন্দারা নাহিদ জানান, দিনে ব্যাটারির অ্যাসিড মিশ্রিত সিসা ও প্লাস্টিক আলাদা করা হয়। শোনেছি সে গুলো রাতে ওই বিষাক্ত অ্যাসিড মিশ্রিত পুড়ানো হয়। এসময় অস্বাভাবিকভাবে নির্গত হয় বিষাক্ত রাসায়নিক পদার্থ। ফলে জমির ধানও বিভিন্ন জাতের ফল নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য ছাইফুল ইসলাম ফরাজী জানান, কয়েক মাস আগে এক লোক কৃষিজমিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানা গড়ে তোলেন। দিনে পুরোনো ব্যাটারি সংগ্রহ করে সারারাত সেগুলো পুড়িয়ে সিসা বের করা হয়। এসিড ও পুরোনো ব্যাটারি পোড়ার কারণে ঝাঁজাল গন্ধে ভরে যায় গোটা এলাকা। আমি কয়েক বার তাদের নিষেধ করেছি। তাদের শিকড় অনেক গভীর। ক্ষমতা ও টাকার দাপটে তারা কৃষি জমিতে এই বিষাক্ত কারখানা গড়ে তুলেছেন। 

এদিকে জানতে চাইলে সিসা কারখানার ম্যানেজার আবুল কালাম বলেন, এটা বৈধ না। আমরা অনুমোদনের জন্য প্রয়োজনয় কাগজ পত্রের চেষ্টা করছি। এখনো অনুমোদন পাইনি। তবে এতে কোনো ক্ষতিও হয় না। এলাকার সবাইকে ম্যানেজ করেই এই ব্যবসা করতে হয়। 

অপরদিকে বৈলর ইউনিয়নের সিসা তৈরির কারখানার মালিক বিল্লাল বলেন, ভাই এটা নিয়ে নিউজ করতে হবে না। বৈধ কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তো কৃষি জমিতে সরকার অনুমোদন দেয় না। নিউজ করতে হবে না সন্ধ্যার পর আপনার সাথে দেখা করবো। 

হরিরামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক শামসুজ্জামান মাসুম জানান, সিসা কারখানার বিষয়টি আমাদের জানা ছিলো না। এটি ইউনিয়ন পরিষদ থেকে কোনো ট্রেড লাইসেন্স গ্রহণ করেননি। তবে বিষয়টি নিয়ে এলাকার কৃষকরা ক্ষিপ্ত। 

উপজেলা কৃষি কর্মকর্তা হাম্মিম জাহান বলেন, কৃষি জমিতে সিসা এবং এসিড পোড়ানো বা ফেলার ফলে ফসলের ভয়াবহ দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। যার ফলে মাটির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদিত ফসল মানুষের খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুর রহমান জানান, বিষটি অবগত হয়েছি। ওই অবৈধ কারখানা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা বলেন, সিসা তৈরির কারখানা দুটি অবৈধ। তাদের কোনো ছাড়পত্র নেই। সিসা তৈরি কারখানা বন্ধের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার