ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আদালতের কর্মচারীকে পুলিশ কর্মকর্তার মারধর: খাস কামরায় ক্ষমা চেয়েও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ১:৫৭

ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ ১০ম আদালতের এক অফিস সহায়কের গায়ে হাত তোলার পর বিচারকের খাস কামরায় গিয়ে ক্ষমা প্রার্থনা করেও দায় এড়াতে আদালতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে রেলওয়ে থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।

জানা যায়, গত ২৯ আগস্ট শনিবার বিকেলে এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনে কমলাপুর স্টেশনে নামার পর আদালতের অফিস সহায়ক সাকিব আল হাসানের ব্যাগে সন্দেহজনকভাবে হাত দেন কর্তব্যরত এক কনস্টেবল ও সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি। সাকিব এর প্রতিবাদ জানিয়ে সামনে থেকে তল্লাশি করার কথা বলেন এবং নিজের পরিচয় দিলে তাঁরা তাঁকে ছেড়ে দেন। পরবর্তীতে সাকিব বিষয়টি স্টেশনের রেলওয়ে থানায় কর্মরত এসআই মোহাম্মদ আলীকে অবহিত করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে সাকিবের ওপর চড়াও হন এবং তাঁকে চড়-থাপ্পড় মারেন।

ঘটনাটি সংশ্লিষ্ট আদালতের বিচারককে জানানো হলে তিনি বিষয়টি তাৎক্ষণিক লিখিত অভিযোগ না করে সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের পরামর্শ দেন। এর প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর দুপুরে এসআই মোহাম্মদ আলী সংশ্লিষ্ট বিচারকের খাস কামরায় উপস্থিত হন। সেখানে অতিরিক্ত মহানগর ১১ ও ১৫ নম্বর আদালতের বিচারকদ্বয়ও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন বিচারকের উপস্থিতিতে এসআই মোহাম্মদ আলী কমলাপুর স্টেশনের ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। বিচারকগণ তাঁকে ক্ষমা করে দেন এবং কর্মচারী সাকিবের সাথে বিষয়টি নিষ্পত্তি করে দেন। তবে বিচারকের খাস কামরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পরবর্তীতে এসআই মোহাম্মদ আলী নিজের অপরাধের দায় এড়াতে এবং আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট আদালতের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার