শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
শেরপুরে জনসেবায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জনগণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, শেরপুর ফরিদা ইয়াসমিন গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা ভূমি-সংক্রান্ত জটিলতা, চিকিৎসা সহায়তা, কর্মসংস্থান, কর্মে অক্ষমতা, আর্থিক অসচ্ছলতা, নদীভাঙনসহ নানা ব্যক্তিগত ও সামাজিক সমস্যা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্যসহকারে প্রত্যেকের কথা শুনে সমস্যার প্রকৃতি অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এ সময় বিভিন্ন বিষয়ে সহায়তা প্রত্যাশী মোট ২১০ জন সেবাপ্রার্থীকে প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সেবার জন্য অনেককে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে প্রেরণ করা হয়।
জনগণের কথা শুনে, সমস্যার সমাধানে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied