ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ ভারতীয় ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ১২


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ২:৩৯

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় ‘করাজু’ ট্যাবলেট উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এসব ঘটনায় মাদকসহ বিভিন্ন মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২০ কেজি গাঁজাসহ তরিকুল ইসলাম রাজন (৩১) ও ফরহাদ আহম্মদ ওরফে ফরহাদ মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।
অন্য একটি অভিযানে ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় ‘করাজু’ ট্যাবলেটসহ সঞ্জিত দেব (৪৫), বাবুল দেবনাথ (৪৭) ও সুমন (৩৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে মো. ইব্রাহিম (২২), নিয়মিত মামলার আসামি সুমন মিয়া (৪৫) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযানে এসআই মাসুদ আলম পাটোয়ারী, এসআই রবিউল ইসলাম, এসআই আরিফুর রহমান, এসআই আজিজুল ইসলাম, এসআই রেজোয়ানুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার