সান্তাহারে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
আদমদীঘির সান্তাহারে বীর বিক্রম শহীদ আহসানুল হকের স্মরণে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে সান্তাহার বীর বিক্রম শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের আয়োজন এই অনুষ্ঠান করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেনের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক মাসুদ রানা ও ক্রীড়া শিক্ষক আল আমিন বাবু সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক মো. হুমায়ন কবির, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শহীদ আহসানুল হকের ভাই এ কে এম আসাদুল হক বেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মিজানুর রহমান জিকো, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, বিএনপি নেতা মাহাফুজুল হক টিকন, কলেজের সাবেক শিক্ষক রবিউল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, মহিলা দলের নেত্রী হাসিনা মোমতাজ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ আহসানুল হকের স্মরণে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪৮ বছর আগে আজকের এই দিনে (২ সেপ্টেম্বর) পার্বত্য চট্রগামে শান্তি বাহিনীর সাথে এক সম্মুখ যুদ্ধে লেঃ আহসানুল হক শহীদ হন । পরে তার পরিবার শহীদ আহসানুল হকের নামে এই কলেজ প্রতিষ্ঠা করেন।
এমএসএম / এমএসএম
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার