ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে নাগরিক ফোরামের সঙ্গে প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ২:৪০

স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলা প্রশাসেনর সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সদরের কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্যদের সমন্বয়ে বুধবার  দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।  আর এ সংলাপে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার  শাহনাজ পারভীন বীথি। বেসরকারী সংস্থা উদয়ন-বাংলাদেশ ও উই ক্যানের যৌথ উদ্যোগে এ  সংলাপের আয়োজন করা হয়। সংলাপ সভায় সভাপতিত্ব করেন উদয়ন-বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মেহরুনেছা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সোহেল পারভেজ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি রমেশ চন্দ্র মিস্ত্রী, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আকন।  এ ছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা নাগরিক ফোরামের সভাপতি প্রভাষক কামরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা নাগরিক কমিটির সদস্য এস এম রাজ, সংবাদকর্মী আজাদুল হক, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এস.এম ইদ্রীস আলম, কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক মহুয়া সুলতানা রিমা,ফাতেমা প্রমুখ। সংলাপটি সার্বিকভাবে পরিচালনা  করেন উদয়ন-বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক ইসরাত জাহান।#

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত