ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাণীনগরে ২ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ৩:৪২

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে এসব জাল ধ্বংস করা হয়।

​উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঐতিহ্যবাহী আবাদপুকুর হাট এবং ছোট যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং ২,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাকিবুল হাসানের নেতৃত্বে জাল পোড়ানোর এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাজনাব পলাশ চন্দ্র দেব নাথ,রাণীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া মন্ডল

​উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাজনাব রামানন্দ সরকার,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীজনাব সুমন কুমার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন, ​দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে তিনি জানান

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে