ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ৩:৪৭

নদ-নদী ও জলজ জীববৈচিত্র রক্ষার বার্তা নিয়ে কুড়িগ্রামে ধরলা নদীতে বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা অবমুক্ত করেছে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখা।
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শহরের ধরলা সেতু এলাকায় ধরলা নদীতে এ পোনা অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব ও জেলা পরিষদ চেয়ারম্যান সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, আশরাফুল হক রুবেল, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আজাদুন্নবী শামীম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মহুবর, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচলিত রাজনৈতিক কর্মসূচির বাইরে নদীতে মাছের পোনা অবমুক্ত করার আয়োজনকে পরিবেশবান্ধব একটি উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার