ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ৩:৪৮

বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হলে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি মামদুদুর রহমান ময়নুল (৩৭)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ধেরুয়াহাটি গ্রামের মো. আকতার হোসেন তালুকদারের ছেলে।
অন্যদিকে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলার  আসামি মো. আবু বক্কর সরকার (৪৭)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোসাইবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য এবং নাটাবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত মঞ্জুর সরকারের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, পৃথক দুটি মামলার আসামী  হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা

ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না