ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না
আরামবাড়িয়ার আসনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সালমান লাইব্রেরীর পক্ষ থেকে গতবুধবার সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইাটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সকল শিক্ষার্থীকে ভাল মানুষ হতে হবে । একই সাথে রেজাল্ট ভাল করার পাশাপাশি শিক্ষক ও পিতামাতার আদর্শ মেনে চলতে হবে। তিনি বলেন,ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব। যোগ্য নাগরিকক হয়ে দেশ ও জাতীর জন্য নিজেদের আত্ন নিয়োগ করতে পারলেই পিতামাতার সাথে শিক্ষক ও এলাকাবাসী গর্বিত হবে। প্রধান শিক্ষিকা তাহমিনা খাতুনের সভাপতিত্বে ও শিক্ষিকা লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সাঁড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম। াায়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক জিএম দোলন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরাও স্মৃতি চারণ করে তাদের অনুভ’তি ব্যক্ত করে। আরামবাড়িয়ায় এধরনের ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করায় সালমান লাইব্রেরী কর্তৃপক্ষকে অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠান শেষে শিক্ষকরা পানিভর্তি স্কুল মাঠের বাস্তব চিত্র ঘুরে দেখান এবং স্কুল মাঠ সংস্কার ও পানির লের সমস্যা সমাধানের সহযোগিতা প্রত্যাশা করেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে