জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জয়পুরহাটে অনলাইনে জুয়া খেলা ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গতকাল রাতে জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আশরাফ ইসলামের ছেলে মো. পাপ্পু (৩০) এবং তার স্ত্রী মোছা. রিনা আক্তার (২২)।
ডিবি পুলিশ জানায়, মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে পূর্ব ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. পাপ্পুকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় এবং তার স্ত্রী রিনা আক্তারকে মাদক বিক্রির সময় গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) শাখাওয়াত হোসেন, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নিরস্ত্র) মো. সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা, কনস্টেবল রাকিবুল ইসলাম ও কনস্টেবল পারভেজসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’