ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ৪:৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ভূল্লী এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে পাঁচ বছর বয়সী তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার এসব ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় দুই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রামে তীরনই নদীর পানিতে ডুবে এহেসান ও কাউসার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুজনের বয়সই পাঁচ বছর। তারা একই গ্রামের বাসিন্দা। নিহত এহেসান জাহিদ হাসান জাহানুরের ছোট ছেলে। অপর শিশু কাউসার অটোচালক কালামের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে কোনো একসময় দুই শিশু তীরনই নদীর পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
এদিকে একই দিনে ঠাকুরগাঁওয়ের ভূল্লী এলাকার শুখান পুখুরী ইউনিয়নের বাংরোট গ্রামে ভুল্লী নদীতে ডুবে আরও এক পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের অগোচরে কয়েকজন শিশুর সঙ্গে ভুল্লী নদীর নতুন সেতুর পাশে যায় শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যায় সে। এ সময় আশপাশে কেউ না থাকায় পানিতে ডুবে যায় শিশুটি। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠোফোনে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে বিনা ময়নাতদন্ত লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে।
অপর দিকে ভূরøী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার