ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৬ দুপুর ৪:১৯

চট্টগ্রামের মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে বাড়ি ফেরার পথে সাংবাদিক কামরুল ইসলামের (৩০) ওপর হামলার ঘটনা ঘটেছে। 
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট বাজারের লক্ষ্মীছড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। 

আহত সাংবাদিক কামরুল ইসলাম বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভি ও দৈনিক জাতীয় অর্থনীতি মিরসরাই উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ি ফেরার পথে করেরহাট বাজার এলাকায় একদল দুর্বৃত্ত কামরুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে সঙ্গে থাকা একটি স্মার্টফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে  বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হামলায় তাঁর মাথা ও বুকে আঘাত লাগে বলে জানা গেছে।

আহত সাংবাদিক কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, “মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে দৈনিক পত্রিকায়  ‘মিরসরাইয়ে গাড়ি আটকিয়ে চাঁদা আদায়ের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর মাদক ও চাঁদাবাজ চক্র সংঘবদ্ধ হয়ে রাতের আঁধারে আমার ওপর হামলা চালিয়েছে।”
এর আগে গত ১ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস গেট এলাকায় ফটিকছড়ি ও রামগড় থেকে বালুবাহী পিকআপ ও ট্রাক আটকিয়ে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্র ও চালকদের অভিযোগ, বৈধ ঘাট থেকে বালু পরিবহনের স্লিপ দেখানোর পরও কয়েকটি গাড়ি থেকে ৫০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়েছে।

এ ঘটনায় বারইয়ারহাট পৌরসভার সহকারী স্যানিটারি ইন্সপেক্টর ও ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ফজলুল মুরাদসহ  ও করেরহাট  ইউনিয়ন যুবদলের আহবায়ক জামসেদ আলম ফারুক, যুবদল নেতা মো: উদ্দিন, তারেক, মাসুদ, সাইফুল ইসলাম, পারভেস সহ অজ্ঞাত ১৫ জনের নামে জোরারগঞ্জ থানায় এজাহার দায়ের করেন সাংবাদিক কামরুল। 
হামলার বিষয়ে করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াসিন মিজান বলেন বিএনপি এই ধরনের হামলাকে সমর্থন করেনা, অপরাধী যে হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।  

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, ২৪ ঘন্টা পর্যেবেক্ষনে থাকতে হবে, ২৪ ঘন্টা পর বুঝা যাবে তার শারীরিক অবস্থা, শারীরিক অবস্থা উন্নতি হলে ছাড়পত্র দেওয়া হবে, 
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা

ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না