বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
বরগুনার পাথরঘাটায় গাজীপুর থেকে আসা তাসফিয়া তাবাসসুম নামে এক নাবালিকাকে পুলিশের হস্তক্ষেপে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাথরঘাটা থানা পুলিশ শান্তিপূর্ণ ও আইনানুগ প্রক্রিয়ায় তাকে পরিবারের অভিভাবকদের জিম্মায় দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে ওই নাবালিকা পাথরঘাটায় আসার পর স্থানীয় লোকজন বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন এবং নাবালিকাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়।
পাথরঘাটা থানা পুলিশ জানায়, পরিস্থিতি সংবেদনশীল হওয়ায় বিষয়টি অত্যন্ত সতর্কতা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে মোকাবিলা করা হয়। পরে নাবালিকার অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আলিমের তৎপরতায় এ কার্যক্রম সম্পন্ন হয় বলে পুলিশ জানিয়েছে।
বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। সংবেদনশীল যেকোনো পরিস্থিতি মানবিক, শান্তিপূর্ণ ও আইনানুগভাবে সমাধানে পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পাথরঘাটা থানা পুলিশ এ কার্যক্রম পরিচালনা করে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ