ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ৩-৯-২০২৬ বিকাল ৫:৩৪

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদক কারবারি কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়,আলফাডাঙ্গা থানা পুলিশ বুধবার ২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারি ২জন কে গ্রেফতার করে।
 পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি কে বিষয়টি অবগতি করলে বৃহস্পতিবার সকালে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 দণ্ডপ্রাপ্তরা হলেন বোয়ালমারী উপজেলার ধুলপুকুরিয়া গ্রামের টোকোন শেখ এর পুত্র
অন্তর শেখ (২৫) এবং আলফাডাঙ্গা উপজেলা পৌরসভার বাঁকাইল গ্রামের প্রশান্ত সাহা পুত্র 
সম্পদ সাহা (২২)। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান। 

থানা অফিসার ইনচার্জ আল আমিন জানান, সংবাদ পেয়ে থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের দুইজন কে গ্রেফতার করে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

দণ্ডপ্রাপ্ত ২জনকে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের ফরিদপুর কারাগারে পাঠান।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার