শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাগেরহাটের শরণখোলায় ইব্রাহিম হাওলাদার নাঈম (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামে প্রতিবেশী এক প্রবাসীর নির্মাণাধীন ফাঁকা ভবনের বেলকনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাঈম ওই গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম দীর্ঘ প্রায় সাত বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পাবনার হেমায়েতপুরে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর তিনি বেশ সুস্থ হয়ে ওঠেন এবং দুই পরিবারের সম্মতিতে প্রায় দুই মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে সবেমাত্র স্বাভাবিক জীবনে ফেরা নাঈমের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা স্তম্ভিত।
জানা যায়, বৃহস্পতিবার সকালে নাঈম মাথাব্যথার কথা জানান। এরপর পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকাল আনুমানিক ৯টার দিকে প্রতিবেশী মালদ্বীপপ্রবাসী নাছির হাওলাদারের নির্মাণাধীন ফাঁকা ভবনের বেলকনির রেলিঙের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পরিবার ও পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম ঘটনাস্থল পরিদর্শন করেন।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, নিজের বাড়ি ছেড়ে প্রতিবেশীর ফাঁকা বাড়ির বেলকনিতে মরদেহ পাওয়ার বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন