ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

জমির নামজারি সংক্রান্ত বিষয় প্রশ্ন করায় সাংবাদিক সাজুর বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক বিরোধী’ অভিযান


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৬ রাত ১০:৫৪

কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (cভূমি) রাফিউর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে দুই জন পুলিশ সদস্য ও কয়েকজন আনসার সদস্য নিয়ে তিনি উপজেলার সবুজ পাড়ায় সাংবাদিক সাজুর বাড়িতে নিষ্ফল অভিযান পরিচালনা করেন। এ সময় সাংবাদিক সাজু বাড়িতে উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি স্বীকার করে এসিল্যান্ড রাফিউর রহমান দাবি করেছেন, ‘ আমার কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে, সাংবাদিক সাজু মাদকাসক্ত এবং তার বাড়িতে মাদক রয়েছে। এজন্য রৌমারী উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবগত করে অভিযান পরিচালনা করেছি। তবে সাংবাদিকের বাড়িতে কোনো মাদক পাওয়া যায়নি।’
রৌমারী ইউএনও মাহবুবুল হাসান এসিল্যান্ডের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। ইউএনও বলেন, ‘ আমি ছুটিতে আছি। এসিল্যান্ডকে সার বিতরণের স্থলে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি পথিমধ্যে সাংবাদিক সাজুর বাড়িতে অভিযান চালিয়েছেন। অভিযানের আগে তিনি আমাকে কিছু জানাননি। অভিযান শেষে জানতে পেরেছি।’
সাংবাদিক সাজুর দাবি, ‘ বুধবার (২ সেপ্টেম্বর) আমি ফোনে এসিল্যান্ডকে প্রশ্ন করেছিলাম। একজন নাগরিকের জমির নামজারি করার ৭২ ঘন্টার মধ্য বিনা নোটিশে তা বাতিল সংক্রান্ত প্রশ্ন করায় ক্ষেপে যান এসিল্যান্ড। সেই জেরে আমাকে ফাঁসানোর উদ্দেশে আমার বাড়িতে বেআইনিভাবে অভিযান পরিচালনা করেছেন। আমার বাড়ির জিনিসপত্র তছনছ করেছেন। তবে তিনি নিষ্ফল হয়ে ফেরত গেছেন। তার উদ্দেশ্য বিফলে গেছে।’
প্রসঙ্গত, এসিল্যান্ড রাফিউর রহমানের বদলির আদেশ হয়েছে। তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এসিল্যান্ড রাফিউর রহমানের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান এবং মোবাইল কোর্ট পরিচালনা নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক রফিকুল ইসলাম অভিযোগ করে জানান, গত ২৭ আগস্ট এসিল্যান্ড রাফিউর রহমান উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের একটি জমির নামজারি করেন। ৩০ আগস্ট সেই নামজারি কোনো প্রকার নোটিশ এবং শুনানি ছাড়াই বাতিল করেন। সেটি তিনি করতে পারেন কিনা,  বুধবার সন্ধ্যায় মোবাইল ফোনে তাকে এ নিয়ে প্রশ্ন করি। এতে তিনি ক্ষেপে যান। আমাকে উল্টো প্রশ্ন করেন, “আমি কী করতে পারি আর না পারি সে জবাব আপনাকে দেব?” সেই প্রশ্নের জের এবং ক্ষোভ থেকে আজ মাদক মজুদের ধোঁয়া তুলে পুরো বাড়িতে তল্লাশি চালিয়েছেন। কিন্তু তিনি মাদকের কোনো অস্তিত্ব পাননি। নিষ্ফল হয়ে ফিরে গেছেন। যাওয়ার আগে আমার বাড়ির জিনিসপত্র তছনছ করে রেখে গেছেন।’
‘অভিযান ছিল একটা নাটক। এই এসিল্যান্ড ভয়াবহ রকমের প্রতিশোধ পরায়ন। তিনি সাংবাদিক ও সাংবাদিকের প্রশ্ন সহ্য করতে পারেন না। রৌমারীতে তিনি অবাধে অনিয়ম করে গেছেন। এরা অফিসার হয়ে নিজেদেরকে জনগণের প্রভু ভাবতে শুরু করে। এমন ব্যক্তির বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ।’ ক্ষোভ প্রকাশ করে বলেন সাংবাদিক সাজু।
রৌমারী রিপোটার্স ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘ এই এসিল্যান্ড ক্ষমতার অপব্যবহার করেছেন। শুধুমাত্র প্রতিশোধ পরায়ণতা থেকে সাংবাদিক সাজুর বাড়িতে বেআইনিভাবে এই অভিযান চালিয়েছেন এসিল্যান্ড। তার বিরুদ্ধে অফিসের চেইনম্যানকে কানুনগো বানিয়ে ঘুষ বানিজ্যের অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। তার অফিসে ঘুষ বানিজ্য ও দালাল সংক্রান্ত প্রশ্ন করায় তিনি কয়েকজন সাংবাদিককে তার অফিস থেকে বের করে দিয়েছিলেন। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি দাবি জানাচ্ছি।’
এসিল্যান্ড রাফিউর রহমান বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুুলিশের একজন এসআইকে প্রসিকিউশনের দায়িত্ব দিয়ে অভিযান করা হয়। তবে কিছু পাওয়া যায়নি।’
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত না করে কারো বসত বাড়িতে এভাবে অভিযান পরিচালনা করা যায় কি না, এমন প্রশ্নে এসিল্যান্ড বলেন, ‘ ইউএনও স্যারকে জানিয়ে গিয়েছি।’
তিনি অবগত ছিলেন না, ইউএনও’র এমন মন্তব্যে এসিল্যান্ড বলেন, ‘ বিষয়টি সত্যি নয়। আমি বলে গিয়েছি। উনি জানেন।’
সাংবাদিকের বাড়িতে মাদক উদ্ধার অভিযানে স্থানীয় কাউকে সাথে নিয়েছিলেন কি না, এমন প্রশ্নে এসিল্যান্ড বলেন, ‘ আপনি কি আমাকে সবক দিচ্ছেন? স্বাক্ষি কী সাথে করে নিয়ে যেতে হবে? ওখানে এমনিতেই অনেক উৎসুক জনতা ছিল।’
বিষয়টি নিয়ে ইউএনও মাহবুবুল হাসানের সাথে ফের যোগাযোগ করলে তিনি বলেন, ‘ তাকে সারের বিষয় দেখার জন্য পাঠানো হয়েছিল। সাংবাদিকের বাড়িতে অভিযানের বিষয়ে আমাকে বলেনি। আমি পরে বিষয়টি জেনেছি। এ নিয়ে সাংবাদিক সাজুর সাথে আমার কথা হয়েছে। জমির নামজারি সংক্রান্ত বিষয়ে কোনো প্রক্রিয়গত ত্রুটি হলে আমি ফের শোনানি নেব।

এমএসএম / এমএসএম

২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, কাস্টমসের সংবাদ সম্মেলন

জমির নামজারি সংক্রান্ত বিষয় প্রশ্ন করায় সাংবাদিক সাজুর বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক বিরোধী’ অভিযান

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু