২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, কাস্টমসের সংবাদ সম্মেলন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ২০ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণবার উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ঢাকা কাস্টমস হাউস।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকা কাস্টমস হাউসের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুঃ রইচ উদ্দিন খান উপস্থিতিতে সাংবাদিকদের সামনে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফ্লাই দুবাইয়ের FZ523 ফ্লাইটের 19A নম্বর সিটের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বুধবার রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, ঢাকা জানতে পারে, রাত ৯টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের FZ523 ফ্লাইটে স্বর্ণ চোরাচালান করা হয়েছে। খবর পাওয়ার পর কাস্টমস কর্মকর্তারা দ্রুত উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশির জন্য উপস্থিত হন।
কর্মকর্তারা সেখানে গিয়ে উড়োজাহাজটি যাত্রীবিহীন অবস্থায় পান। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়। এ সময় 19A নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়।
পরে প্যাকেটগুলো কাস্টমস হলে নিয়ে এসে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে ৮০টি গোল্ড বার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম বা ৯ কেজি ৩৩১ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
যুগ্ম কমিশনার বলেন, স্বর্ণবারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। উড়োজাহাজের সিটের নিচে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব স্বর্ণ দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তী সময়ে এগুলো বিমানবন্দরের সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল। কাস্টমসের তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
উদ্ধার হওয়া স্বর্ণবারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা রাখা হয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৭, তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৬।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাংবাদিকরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত, চালানটি কীভাবে বিমানে উঠল এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে কাস্টমসের পরবর্তী পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। আর সাংবাদিকদের এসব প্রশ্নের উত্তর দেন কমিশনার মুঃ রইচ উদ্দিন খান। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে এবং ভবিষ্যতে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। উক্ত আয়োজন আরও উপস্থিত ছিলেন ঢাকা কাস্টমস হাউজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied