ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বলদিয়া ইউনিয়নে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৪-৯-২০২৬ দুপুর ১১:৪৭
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৮ নংবলদিয়া ইউনিয়নে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং আলোকিত ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বলদিয়া ইউনিয়নের বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উদয় ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মসূচির শুরুতে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা মাদকাসক্তির ভয়াবহতা, বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব এবং এর কারণে পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বলদিয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বলদিয়া ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী ও বাল্যবিবাহ প্রতিরোধে প্লে কাট হাতে শোভা পায় এবং বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়। র‍্যালি শেষে বলদিয়া ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উদয় ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন , কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দেব, হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকলেছুর রহমান, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ বারেক এবং বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহের কারণে কিশোর-কিশোরীদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই বাল্যবিবাহ বন্ধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, একটি সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনের জন্য শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় বক্তারা মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষাবান্ধব ও সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। উদয় ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বলদিয়া ইউনিয়নে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং একটি সচেতন, সুন্দর ও আলোকিত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার