মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউএনও মাসুদুর রহমানের মতবিনিময়
ফরিদপুরের মধুখালীতে সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মধুখালী প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নুর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমানের সঞ্চালনায় প্রেসক্লাবের নানা বিষয় তুলে ধরেন, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ।
এ সময় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন, “উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।”
তিনি আরও বলেন, জনগণের স্বার্থে প্রশাসনের বিভিন্ন ভালো উদ্যোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক তুলে ধরতে হবে। এই আয়োজনে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টার ও বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, প্রেসক্লাবের উপদেষ্টা ও পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, দেশ বাঁচাও মানুষ বাচাও আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা সেচ্ছাসেবক দলের জহিরুল ইসলাম লিটন, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক গোলাম শারাফাত শরৎ।
এছাড়াও সভায় মধুখালী প্রেসক্লাবের সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মুবিন সালেহীন সোয়াদ সাম্মী,সাংগঠনিক সম্পাদক অঞ্জন সাহা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, অর্থ সম্পাদক আবির হোসেন আবু, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম,প্রচার সম্পাদক রাজিব হোসেন, ক্রিয়া সম্পাদক সজিব মোল্লা , নির্বাহী সদস্যবৃন্দ, ইদ্রিস আলী,
শেখ আবদুল্লা, বিপ্রীজিত, সুজল খান, অসীম, মকিবুল মিয়া, সাগর চক্রবর্তী, গৌতম বিশ্বাস, নাজমুল হোসেন হৃদয় শীল, পার্থরায়, কনটেন্ট ক্রয়েটর মোহাম্মদ শাওন, সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ