ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে বোমা হামলা ভিডিও ফুটেজে শনাক্ত শয়ন আটক


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৪-৯-২০২৬ দুপুর ১১:৪৮

যশোরে বিএনপির নেতা ও বর্তমানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইনভেস্টিগেশন টিম। বৃহস্পতিবার রাতে যশোরের আশ্রম রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক শয়ন ওই এলাকার শফির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে শয়নের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার ঘটনার একটি ভিডিও ফুটেজেও তাকে দেখা গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ ছাড়া বিএনপির দলীয় কার্যালয়ে হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, শয়ন শংকরপুর এলাকার আলোচিত তুহিন ও সুহিনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। এরপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি সূত্র জানায়, আটকের পর শয়নকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস