ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ে ট্রান্সফরমার চুরি তীব্র গরমে শতাধিক শিশু
ট্রান্সফরমার চুরি যাওয়ার পর টানা সাত দিন ধরে বিদ্যুৎহীন দিন কাটছে দিনাজপুরের ঘোড়াঘাটের নুরজাহানপুর অবসরপ্রাপ্ত সামরিক কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যুৎ না থাকায় শ্রেণিকক্ষের ফ্যান বন্ধ। তীব্র গরমে হাঁসফাঁস করতে করতে ক্লাস করছে শতাধিক কোমলমতি শিক্ষার্থী। শুধু বিদ্যুৎ নয়, বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি তোলাও বন্ধ থাকায় খাবার পানি ও ওয়াশরুম ব্যবহারে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।
বিদ্যালয়টিতে ছয়জন শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী রয়েছে। কয়েক দিন ধরে এমন পরিস্থিতিতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক-অভিভাবকরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে বিদ্যালয়ের বিদ্যুৎ খুঁটি থেকে ট্রান্সফরমারটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকেই বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। ফলে শ্রেণিকক্ষের বৈদ্যুতিক ফ্যান যেমন অচল হয়ে পড়েছে, তেমনি মোটরের সাহায্যে পানি তোলাও সম্ভব হচ্ছে না।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল মোসতাকিনা জান্নাতি মিম বলে,
ট্রান্সফরমার চুরির কারণে আমরা গরমে ক্লাস করতে পারছি না। পানির কারণে ওয়াশরুমেও যেতে পারছি না। আমাদের খুব কষ্ট হচ্ছে।
অভিভাবক মিনহাজুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা, কিন্তু এর ভোগান্তি পোহাতে হচ্ছে শিশুদের। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা না হলে গরমের কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিতে পারে। এতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতির হারও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন বেগম বলেন, গত ২৯ আগস্ট রাতে কোনো এক সময় ট্রান্সফরমারটি চুরি হয়। এরপর থেকেই বিদ্যালয়টি বিদ্যুৎ ও পানিবিহীন অবস্থায় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটিকে জানানো হয়েছে।
তিনি বলেন, এর আগেও বিদ্যালয়ের ফ্যান, টিউবওয়েল ও প্রাচীরের ওপর থাকা লোহার গ্রিল চুরির ঘটনা ঘটেছে। নতুন ট্রান্সফরমার লাগানোর পর সেটিও চুরি হয়ে যেতে পারে—এমন আশঙ্কা রয়েছে।
ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেন বলেন, ট্রান্সফরদ্মাদদর চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের দ্দদ্দদ ক্ষতিপূরণের অর্থ দিতে হয়। বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ দ্রুত সচল করার বিষয়ে ডিজিএম ও ইউএনওর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।দ
তিনি আরও বলেন, ডিজিএম ইতোমধ্যে বিদ্যালয় পরিদর্শন করেছেন। প্রধান শিক্ষক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রান্সফরমার ছাড়াই বিকল্পভাবে সংযোগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন। এজন্য পেছনের লাইনে থাকা দুটি খুঁটি পরিবর্তন করে সংযোগ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ঘোড়াঘাট জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ফেরদৌস আলম জানান, বিদ্যালয়ে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য বৃহস্পতিবার লোক পাঠানো হয়েছিল। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে আবারও ট্রান্সফরমার চুরি ঠেকাতে নিরাপত্তার জন্য লোহার খাঁচা তৈরির পরামর্শ দিয়েছে। খাঁচা তৈরি করে আগামী শনিবার ট্রান্সফরমার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এদিকে, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
তবে বিদ্যুৎ সংযোগ কবে পুরোপুরি সচল হবে—সেদিকেই এখন তাকিয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ