ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আনন্দ—উৎসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২৬ দুপুর ৩:৫৪

 চাঁপাইনবাবগঞ্জে আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর‌্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী। প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ বিপ্লব কুমার মজুমদার। সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক শ্রী দিলীপ রায়, বাংলাদেশ হিন্দু কল্যাণ ঐক্য ফন্টের আহবায়ক মহন্ত হালদার, বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের জেলা শাখার সদস্য সচিব শ্রী তরুণ সাহা এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির সম্পাদক নারু গোপাল পাল।
সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনতোষ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি দীলিপ রায়সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও হিন্দু ধর্মাবলম্বীদের অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অধর্ম ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও মানবতার প্রতিষ্ঠার বার্তা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। তাই জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধেরও বার্তা বহন করে।
আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  ঠাকুরানী মন্দিরে গিয়ে শেষ হয়। পরে শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।
এ সময় দেশ ও দেশের মানুষের শান্তি—সমৃদ্ধি এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ—বালাই থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার