ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে উৎসব মুখর পরিবেশে জন্মাষ্টমী পালন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৪-৯-২০২৬ দুপুর ৩:৫৬

পিরোজপুরে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী।
এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের আখড়াবাড়ী মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শ্রী দিলীপ কুমার মিস্ত্রির সভাপতিত্বে এবং সদস্য সচিব নির্মল কুমার চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের বর্ণাঢ্য ও গৌরবময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, অশুভ শক্তির বিনাশের মাধ্যমে শ্রীকৃষ্ণ পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। এ সময় বক্তারা দেশের মঙ্গল ও শান্তি কামনা করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার