ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিশুদের মাঠমুখী করতে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগ: ২০৮ কেজি স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৪-৯-২০২৬ দুপুর ৩:৫৬
বেসরকারি বিদ্যালয় (কেজি স্কুল) শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক বিকাশের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী, জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় টঙ্গীর তিস্তা গেট সংলগ্ন ইউনাইটেড মডেল একাডেমির ৪র্থ তলায় এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পূর্ব থানার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সহধর্মিনী মেহনাজ সরকার শিল্পী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানু, সাধারণ সম্পাদক রওনাক উদ্দিন, গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
অনুষ্ঠানে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ২০৮টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, বর্তমান সময়ে শিশুদের একটি বড় অংশ মোবাইল ফোন ও প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। এ অবস্থায় তাদের মাঠমুখী করতে বিদ্যালয়গুলোতে খেলাধুলার সুযোগ ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী নিশ্চিত করা জরুরি। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণের এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং বিদ্যালয়ভিত্তিক ক্রীড়া কার্যক্রমকে গতিশীল করবে। অনুষ্ঠানে বক্তারা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের পক্ষ থেকে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে বিভিন্ন কেজি স্কুলের প্রতিনিধিদের হাতে জার্সি, ফুটবলসহ অন্যান্য ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার