তেঁতুলিয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। বিপুল উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালন করা হয় ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় তেঁতুলিয়া শিব মন্দির হতে একটি বর্ণাঢ্য মঙ্গালিক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া, পূজা উদযাপন পরিষদের সভাপতি হিরালাল বাবু, হীরাকান্ত রায়, হরিশ চন্দ্র রায়, অরুনাংশু সেন প্রমুখ। এসময় মন্দির কমিটির কাঞ্চন কুমার দেব, বিধান কৃষ্ণ সামন্তসহ অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়, দ্বাপর যুগের এই পুণ্যতিথিতে অত্যাচারী ও দুরাচারী কংস রাজাকে ধ্বংস করে মর্ত্যে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে অবতার হিসেবে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে মন্দির ও উপাসনালয়গুলোতে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, পুজো অর্চনা, কীর্তন, মঙ্গল শোভাযাত্রা এবং আলোচনা সভা। মন্দিরে ভক্তদের ঢল নামে। ভক্তরা উপবাস থেকে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। সকালে জন্মাষ্টমীর মিছিল বা মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, যা সনাতন সংস্কৃতির এক অনন্য ঐতিহ্যকে তুলে ধরে।
উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্দির প্রাঙ্গণগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই উৎসব কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা রূপ নিয়েছে সম্প্রীতির এক মিলনমেলায়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ