ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ হাসপাতালে প্রসূতির রক্তক্ষরণ, জরুরি চিকিৎসা না দেওয়ার অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৪-৯-২০২৬ দুপুর ৩:৫৮

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি এক নারীকে জরুরি চিকিৎসা না দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৭ আগস্ট রাতে তীব্র প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাবেয়া খাতুন (২৪) নামের ওই নারীর রক্তক্ষরণ শুরু হলেও সময়মতো চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁর মা মোছা. নার্গিস বেগম। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

রাবেয়া রায়গঞ্জ পৌর এলাকার ঝাপড়া মহল্লার মো. আসলামের স্ত্রী।

লিখিত অভিযোগে নার্গিস বেগম বলেন, ২৭ আগস্ট রাত আটটার দিকে প্রসবব্যথা নিয়ে রাবেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তিনি সন্তান প্রসব করেন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত নার্সরা তাঁকে হাঁটাহাঁটি করতে বলেন বলে অভিযোগ করেন তিনি।

নার্গিস বেগমের অভিযোগ, চিকিৎসকের বিষয়ে জানতে চাইলে তাঁদের বলা হয় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ছুটিতে আছেন এবং হাসপাতালে আসবেন না। চিকিৎসকের মোবাইল নম্বর চাইলেও তা দেওয়া হয়নি। পরে রাবেয়া হাঁটার সময় হঠাৎ প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এবং পানি ভেঙে যায়। হাসপাতালের মেঝেতে রক্ত ও পানি পড়ে গেলেও দ্রুত চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পরে রাবেয়া ও তাঁর নবজাতককে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে রাবেয়া বাড়িতে রয়েছেন। তাঁর মায়ের দাবি, প্রসবের সময় যথাযথ সতর্কতা না থাকায় জরায়ু ও মলদ্বারের মধ্যবর্তী অংশ ফেটে যায়। পরে সেখানে একাধিক সেলাই দিতে হয়েছে।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম ওবায়দুল ইসলাম বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবা নিয়ে এর আগেও অভিযোগ উঠেছে। গত আগস্টে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে আসা এক প্রসূতিকে সময়মতো চিকিৎসা না দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় হাসপাতালের ডেলিভারি কক্ষ বন্ধ থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের না পাওয়ার অভিযোগ করা হয়। পরে ওই প্রসূতি হাসপাতালে চিকিৎসা না পেয়ে পথে সন্তান প্রসব করেন—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

ওই ঘটনার পর দুই মিডওয়াইফকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার খবরও প্রকাশিত হয়। এ ছাড়া হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, সিসিটিভি ক্যামেরা অচল থাকা এবং মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ সংরক্ষণের অভিযোগ নিয়েও বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

পরপর প্রসূতি সেবা নিয়ে অভিযোগ ওঠায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি প্রসূতি সেবা ও রোগী ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। সর্বশেষ অভিযোগের বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ