ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ৪-৯-২০২৬ দুপুর ৪:০
বরিশাল নগরীর ব্যস্ততম পোর্ট রোড পুনর্নির্মাণের কাজ চলছে প্রায় ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন এ প্রকল্পে প্রায় চার কিলোমিটার সড়ক আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পুনর্নির্মাণের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের কথা রয়েছে। তবে নির্মাণাধীন সড়কের মাঝখানে একটি দোকানঘর রেখেই কাজ এগিয়ে নেওয়ায় প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পোর্ট রোডের একটি অংশে সড়কের বড় অংশজুড়ে রডের জাল বিছিয়ে ঢালাইয়ের প্রস্তুতি চলছে। এর মধ্যেই একটি স্থাপনা দাঁড়িয়ে রয়েছে। স্থাপনাটিকে ঘিরেই সড়কের নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে সড়কের স্বাভাবিক চলাচল, প্রশস্ততা ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির আশঙ্কা করছেন স্থানীয়রা।
বিষয়টি নিয়ে বরিশাল বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, রাস্তা সংস্কারের সময় যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তা স্থানীয় ব্যবসায়ীদের কারণে। বিষয়টি তিনি দেখবেন। তবে স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি এ বিষয়ে বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন ভালো বলতে পারবেন বলে জানান।
অন্যদিকে নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সড়কের মধ্যে থাকা দোকানটি বিআইডব্লিউটিএর স্থাপনা। কেন সেটি সড়কের মধ্যেই রাখা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভালো জানেন বলে জানান।
দুই কর্মকর্তার এমন বক্তব্যে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের স্থাপনা অপসারণ ও সড়ক নির্মাণের সমন্বয়ের দায়িত্ব নিয়ে একে অপরের দিকে দায় ঠেলে দেওয়ার চিত্র ফুটে উঠেছে। ফলে সড়ক নির্মাণ শুরুর আগে স্থাপনাটি নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও সমন্বয় কেন করা হয়নি, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজন বলেন, মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন স্থাপনা থাকলে তা অপসারণের ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট স্থাপনাটির বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে কোনো প্রভাবশালী ব্যক্তি বা সংশ্লিষ্ট কেউ জড়িত রয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
পরে বিষয়টি বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকারকে জানানো হলে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, “স্থাপনাটি রাস্তার মধ্যেই পড়েছে। রাস্তার এলাইনমেন্ট অনুযায়ীই সড়ক নির্মাণ করা হবে। সেখানে কোনো অবৈধ স্থাপনা থাকলে তা অবশ্যই অপসারণ করা হবে।”
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএর সঙ্গে কথা হয়েছে এবং স্থাপনাটি অপসারণের জন্য বলা হয়েছে। বিআইডব্লিউটিএ এটি অপসারণ না করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে পোর্ট রোডের প্রায় চার কিলোমিটার অংশ পুনর্নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। গত বছরের ৭ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পের আওতায় টেকসই আরসিসি সড়কের পাশাপাশি দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এর আগে সড়কের পাশের কয়েকটি স্থাপনা নিয়ে জটিলতার কারণে ড্রেনের একটি অংশের নির্মাণকাজ অসম্পূর্ণ থাকার বিষয়টিও আলোচনায় আসে। সংশ্লিষ্টদের দাবি, জমি নিয়ে মামলা-সংক্রান্ত জটিলতার কারণে ওই অংশের কাজ আপাতত করা হয়নি। তবে স্থানীয়দের আশঙ্কা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার কাজ পুরোপুরি সম্পন্ন না হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে ভোগান্তি বাড়তে পারে।
স্থানীয়দের দাবি, সরকারি অর্থে বাস্তবায়নাধীন গুরুত্বপূর্ণ এ প্রকল্পে কোনো স্থাপনা কিংবা ব্যক্তিস্বার্থ যেন সড়ক নির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকল্পের নকশা ও নির্ধারিত এলাইনমেন্ট অনুযায়ী সড়ক ও ড্রেনেজের কাজ শতভাগ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু