মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) এবং একই দিক থেকে আসা মাগুরাগামী ময়দা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) এর মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত ব্যক্তি পূর্বাশা পরিবহনের সুপারভাইজার মোঃ জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, ময়দা বোঝাই ট্রাকটি শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে হঠাৎ এর একটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। চালক টায়ার পরিবর্তনের জন্য ট্রাকটি রাস্তার ওপরেই পার্কিং করে রাখেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহনের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কা লাগার সময় বাসের সুপারভাইজার বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। নিহত সুপারভাইজারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে পেকুয়ায় প্রশাসনের প্রস্তুতি সভা
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: জালিয়াতি ধরা পড়ে ৭ দিনের কারাদণ্ড
পত্নীতলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন
হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার
আক্কেলপুরে ছাত্রদলের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান
চৌগাছায় স্বামীকে তালাক দেওয়ায় গৃহবধূর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ
বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার
চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক
আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা
ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র