ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৪-৯-২০২৬ দুপুর ৪:৪

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম আর্বিভাব পূর্ণ্যতিথি ‘শুভ জন্মাষ্টমী’ উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আত্রাই উপজেলা শাখার যৌথ আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বুড়িমাতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আত্রাই শাখার আহ্বায়ক শ্রী উত্তম কুমার প্রামানিক-এর সভাপতিত্বে সদস্য সচিব সজীব কুমার সাহা ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কেশব কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। ​

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের আবহমান বাংলার মূল শক্তিই হলো অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতি। সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিময় বাংলাদেশ গঠনে একযোগে কাজ করে যাব এই হোক আজকের দিনের শপথ। সমাজে ন্যায়বিচার ও সম্প্রীতি বজায় রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,এস এম মঞ্জুরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো.  খোরশেদ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার