শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়।
শুক্রবার সকালে জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আয়োজনে শহরের গোপালবাড়ী এলাকার গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী শিশু-কিশোরেরা রাধা-কৃষ্ণ সেজে অংশ নেয়।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রূপন, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্য সচিব সুব্রত কুমার দে, বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহাসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
এদিকে শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা অর্চনা করা হয়। এ সময় দেশ-জাতি ও সারা বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে বিপুলসংখ্যক হিন্দু পূণ্যার্থী দিনব্যাপী উপবাসব্রত পালন করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied