কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলী আজগরের ছেলে আবু হাশেম বর্ষাকালীন ঝিঙ্গা ও বিভিন্ন সবজি চাষাবাদে বাম্পার ফলন হয়েছে।
ইতোমধ্যেই এ চাষে অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের স্বচ্ছলতা ফিরেছে। হাটবাজারে ঝিঙ্গার দাম ভালো থাকায় এখন কৃষকেরা খুশি। কম খরচে বেশি লাভ হওয়ায় ঝিঙ্গাসহ বিভিন্ন সবজির চাষাবাদও বাড়ছে।
এ বর্ষাকালীন তার সবজি চাষের মধ্যে রয়েছে ঝিঙ্গা, বেগুন, ও লাউ। প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ৩ মাস আগে এসব দেশি সবজি চাষ করেছেন। তবে হাইব্রিড সবজি সারা বছরই চাষাবাদ হয়ে থাকে।
ঝিঙ্গাসহ এসব সবজির হাটবাজারে দাম ভালো থাকায় কৃষকেরা খুশি। এ অঞ্চলে ঝিঙ্গার চাহিদা অনেকটাই বেশি। এজন্য হাটবাজারে ঝিঙ্গার কদরও কম নয়। স্থানীয় কৃষকেরা বলছেন, খরচ কম ও লাভ বেশি হওয়ায় ঝিঙ্গাসহ বিভিন্ন সবজি চাষে কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছেন।
বিশেষ করে কৃষক-কৃষাণীরা বাড়ির আঙিনাসহ ফসলি জমিতে এ ঝিঙ্গা চাষ করছেন। অবশ্য এ ঝিঙ্গা জাংলায় বেশি উৎপাদন হয়।
এ সময় স্থানীয় আরেক কৃষক বাতেন মিয়া বলেন, আবু হাশেম সারাবছর বিভিন্ন সবজি চাষ করে থাকেন। আমি মনে করি তার হাতে জাদু আছে। এবার বর্ষাকালীন তার ৩৩ শতাংশ জমিতে ভালো ঝিঙ্গা চাষ হয়েছে। বাজারে ভালো দাম পেলে সে অনেক লাভবান হবে।
কৃষক আবু হাশেম বলেন, আমি ৩৩ শতাংশ জমিতে ২০ হাজার টাকা খরচ করে বর্ষাকালীন ঝিঙ্গা চাষ করেছি। আলহামদুলিল্লাহ এবার আমার ভালো ফলন হয়েছে। আশা করছি ভালো দাম পেলে ৮০ থেকে ৯০ হাজার টাকা বিক্রি করতে পারবো। আরও ১ থেকে ২ মাস ঝিঙ্গা উৎপাদন হবে। খরচের তুলনায় এ জমি থেকে কয়েক গুণ লাভের আশা করছি।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা হাম্মিম জাহান বলেন, সংশ্লিষ্ট কৃষি জমিতে বর্ষাকালীন ঝিঙ্গাসহ বিভিন্ন সবজি চাষে কৃষকদের পরামর্শ দিয়ে থাকে। এবার এ চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা কম খরচে ঝিঙ্গা চাষে আগ্রহী হয়ে উঠছেন এবং বাজারে দাম ভালো থাকায় তারা খুশি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ