ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২৬ দুপুর ৪:৭

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখের নেতৃত্বে  চৌকস এসআই জহির হোসেনের অভিনব কৌশলে  আলোচিত  হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ। জানা যায় গত ২ সেপ্টেম্বর ২০২৬ইং রোজ বুধবার  রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে এজাহার নামীয় মামলার আসামি আসির মিয়া (৩০) পিতা : মৃত শফিক মিয়া, সাং- দামোধরদপী গ্রাম, থানা শান্তিগঞ্জ জেলা সুনামগঞ্জকে আটক করে হাতকড়া পরান।  এসময় আসামীর  স্থানীয় আত্মীয়-স্বজন দ্বারা আটক অবস্থায় পুলিশের সাথে মবসৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করেন তার স্বজনরা ।  এসময় হাতকড়া নিয়ে পালিয়ে যায় আসামী  আসির মিয়া। পালিয়ে গিয়ে তার ফেইসবুক আইডিতে লাইভে হাতকড়া দেখিয়ে ভিডিও আপলোড করে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করে সে।  সাথে সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে আসামির হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি ভাইরাল হয়ে যায় ।  এঘটনায় এলাকাসহ জেলাজুড়ে  চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি  সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের নজরে আসলে তাৎক্ষণিক ভাবে জেলার সকল থানা পুলিশকে নির্দেশনা  দেওয়া হলে অভিনব কৌশলে ৩ সেপ্টেম্বর সকাল থেকে দিন ব্যাপি আসামির গতি ও অবস্থান সনাক্ত করার  কাজ শুরু করেন সদর থানার ওসি রতন সেখ (পিপিএম)'র নেতৃত্বে এসআই জহির হোসেন, জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান এএসআই খাদেম এএসআই রোশনসহ  পুলিশের একটি চৌকস টিমকে সাথে নিয়ে ওসি রতন শেখ (পিপিএম) সারাশি অভিযান পরিচালনা শুরু করেন। রাত ৯টার সময়  পলাতক আসামি আসির মিয়াকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে আটক করেন।  তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। আসামিকে আটকের পর সদর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম  আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামি আসির মিয়াকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামীকে  আদালতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার