বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপন করেছে। শুক্রবার সকালে বাগেরহাট শহরের শালতলা শ্রী শ্রী হরিসভা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উযযাপন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন্মাষ্টমীর শুভ সূচনা করেন । এ সময়ে রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গুরুসেবা নন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও পুজা উযযাপন পরিষদের নিলয় কুমার ভদ্রসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে ধর্ম পালনের আহ্বান জানান। পরে হরিসভা মন্দিরের সামনে থেকে নানা বাদ্যযন্ত্র নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে এসে শেষ হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি অনেক পুরাতন, হাজার বছরের। আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে ধর্ম পালন করবেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের পাশে সরকার প্রশাসন আছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ