ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম ভোগডাঙ্গায় জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৬ দুপুর ১২:৫৮

কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নে ‘দি জুনিয়র নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মধ্য কুমরপুর এমএল হাইস্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবল অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিকেলে খেলা শুরুর আগে মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। ফাইনাল ম্যাচ দেখতে বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি স্থানীয় তরুণ ও কিশোরদেরও ব্যাপক উপস্থিতি ছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তারা।
গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল গনি মিয়া।
তিনি খেলা উপভোগ করেন এবং মাঠে উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি তরুণ সমাজকে নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক ও জেলা ওলামা দল কুড়িগ্রামের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আহাম্মদ হোসাইন এবং যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম।
এ ছাড়া যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ, আলমগীর ও রফিকুল, ছাত্রদল নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। ম্যাচজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। খেলোয়াড়দের নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ফাইনালের লড়াই।
খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, ভবিষ্যতেও ভোগডাঙ্গা ইউনিয়নে তরুণদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা জানান, গ্রামাঞ্চলে নিয়মিত খেলাধুলার আয়োজন হলে তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ার পাশাপাশি তারা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। তাই এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন তারা।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার