মাদকমুক্ত এরশাদনগর গড়ার প্রত্যয়ে টঙ্গীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর জাগরণী স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব-ঐক্য, ৪৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সমাবেশে দল-মত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে এরশাদনগরের ৮ নম্বর ব্লক থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি ১ নম্বর ব্লক ও টেকবাড়ি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ৮ নম্বর ব্লকে এসে শেষ হয়। র্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক নাজিউর রহমান সুমন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব সোহেল, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম শাকিল পারভেজ, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিটন আহমেদ, সাবেক ছাত্রনেতা কালাম আহমেদ তন্ময়, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াকুব হোসেন ঢালী, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাদল। এ ছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম, কোভিদ, মনির শিকদার, জুয়েল রানা, ফরিদুল ইসলাম, বাবু, মাসুদ, পারভেজ, আব্দুল জলিল, নজরুল শিকদার, মেহেদী হাসান, পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যে এরশাদনগরসহ কয়েকটি এলাকার প্রসঙ্গ উঠে এসেছে। এরশাদনগরকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল রাখতে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, এরশাদনগর একটি মডেল ওয়ার্ড। এখানে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি এ এলাকায় অনেক শিক্ষিত ও সচেতন মানুষের বসবাস। কিন্তু গুটিকয়েক মাদক কারবারির কারণে পুরো এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। কোনোভাবেই মাদক ব্যবসার দায় পুরো এলাকার মানুষের ওপর বর্তাতে দেওয়া হবে না। তারা বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নিয়ে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন বক্তারা। একই সঙ্গে এরশাদনগরে মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা দল-মত নির্বিশেষে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন, সকলে দল-মত নির্বিশেষে মাদককে না বলি, মাদকমুক্ত সুন্দর এরশাদনগর গড়ি।
আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এজন্য স্থানীয় জনগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ