দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে: এমপি টিপু
অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম নির্ভয়ে চলবে বলে আশ্বস্ত করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি সকল অপকর্ম, ধান্দাবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা ব্যক্ত করেন।
সম্প্রতি মান্দা উপজেলা জুড়ে বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট, নামসর্বস্ব ‘পকেট পিআইসি’ (প্রকল্প বাস্তবায়ন কমিটি) বানিয়ে বরাদ্দ গায়েব এবং দায়সারা কাজ করে সরকারি অর্থ হরিলুটের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব অনিয়মের খবর প্রকাশের পর তিনি এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে এমপি টিপু দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তিনি সাংবাদিকদের পাশে থাকবেন এবং আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
তিনি আরও বলেন, "দেশের উন্নয়ন ত্বরান্বিত করাই আমাদের মূল কাজ। উন্নয়নের নামে কেউ যদি লুটপাট করে এবং এই অন্যায়ে কেউ সহযোগিতা করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির মাত্রা সীমা অতিক্রম করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।"
রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, "সমাজ বিনির্মাণে আমরা পরিবর্তনশীল রাজনীতি করতে চাই। অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে আপনারা কলম চালান, এতে আমার পূর্ণ সহযোগিতা থাকবে।
প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের বিষয়ে ডা. ইকরামুল বারী টিপু বলেন, "সামান্য ভুলত্রুটি মেনে নেওয়া যায়, কিন্তু অনিয়ম-দুর্নীতিরও একটি সীমা থাকা দরকার। কাগজ-কলমে প্রকল্প আছে অথচ বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই—এ ধরনের ভয়াবহ জালিয়াতি ও অনিয়মে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা দুর্নীতি ‘জিরো টলারেন্স’ দেখতে চাই। আপনারা গভীরভাবে অনুসন্ধান চালিয়ে দুর্নীতির সমস্ত সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরুন।"
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ