ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৬ দুপুর ১:১০

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটিয়া প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, পেশাগত ঐক্য অটুট রাখা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে এ সভায়।

এ সভায় সভাপতিত্ব করেন পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদ আমিরী। সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, সিনিয়র সদস্য শফিউল আলম এবং সদস্য আ.ন.ম. সেলিম, গিয়াস উদ্দিন, ওসমান গনি, হেলাল উদ্দিন নিরব ও সায়েম মাহমুদ।

সভায় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের যেন হুমকি, হয়রানি কিংবা হামলার মুখোমুখি হতে না হয়, সে জন্য নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় পারস্পরিক ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, পেশাগত শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার পাশাপাশি নিজেদের মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্য বাড়াতে হবে।

সভায় পটিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করা, সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Aminur / Aminur

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার