ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৫-৯-২০২৬ দুপুর ১:২৮

রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে রংপুর জেলা পরিষদ। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তিস্তা নদীর পাড়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভাঙনকবলিত ও অসহায়-দুস্থ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম সফি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, জেলা বিএনপি নেতা বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙনে প্রতিবছরই কাউনিয়ার বিভিন্ন এলাকার মানুষ বসতভিটা ও সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভাঙনকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও কার্যকর সহায়তা প্রয়োজন। তারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মানবিক সহায়তার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Aminur / Aminur

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে